Todays Date : | Bengali
ad728

কক্সবাজারের উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার উদ্বুদ্ধকরণে খামারি সমাবেশ অনুষ্ঠিত

Reporter information : News2
  • News Release Date : Nov 8, 2026
  • How Many People See: 26
Images Caption : কক্সবাজারের উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার উদ্বুদ্ধকরণে খামারি সমাবেশ অনুষ্ঠিত


সিরাজুল কবির বুলবুল 
উখিয়া প্রতিনিধি 

উখিয়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতের আয়োজনে (২ নভেম্বর) 
উখিয়া পালং গার্ডেন সংলগ্ন এলাকার ছয়তারা এগ্রোফার্মে উখিয়া উপজেলার স্থানীয় খামারীদের উপস্থিততে ছয়তারা এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী, রেজাউল করিম রেজার সভাপতিত্বে 
মনোরম পরিবেশে খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
ডাক্তার ছৈয়দ হোসেন, 
প্রাণী সম্পদ কর্মকর্তা উখিয়া উপজেলা, 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী 
উপস্থিত ছিলেন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মুজিবুল ইসলাম।
প্রধান অতিথি উপস্থিত খামারিদের উদ্দেশ্য বক্তব্য 
রাখতে গিয়ে বলেন,
আধুনিক প্রযুক্তির ব্যবহারে গবাদিপশু পালনকে লাভজনক করার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন বলেন, বর্তমান সময়ে গবাদিপশু পালনকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত পদ্ধতির পাশাপাশি বিজ্ঞানসম্মত উপায়ে গরু পালন, উন্নত জাত নির্বাচন, সুষম খাদ্য সরবরাহ, নিয়মিত টিকাদান এবং রোগ প্রতিরোধের মাধ্যমে খামারিরা অধিক উৎপাদন ও আর্থিক সাফল্য অর্জন করতে পারেন।
তিনি আরও বলেন, খামারিদের গবাদিপশুর স্বাস্থ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, আধুনিক গোয়ালঘর নির্মাণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি গবাদিপশুর কোনো রোগ দেখা দিলে দ্রুত প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে হবে।
তিনি খামারিদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ, নতুন পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান বাস্তবে প্রয়োগের আহ্বান জানান। তাঁর মতে, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
পরে তিনি খামারি সমাবেশে উপস্থিত উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের পক্ষ থেকে  খামারিদের বিনামূল্যে বিশেষ মেডিসিনের প্যাকেজ  উপহার তুলেদন

Print News Photo Card
ad728
Comment Box

Share The News..

More news like this..