Todays Date : | Bengali
ad728

বাবার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই মেম্বার প্রার্থী হাবিব মোল্লা

Reporter information : News2
  • News Release Date : Nov 8, 2026
  • How Many People See: 130
Images Caption : বাবার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই মেম্বার প্রার্থী হাবিব মোল্লা


 মুন্সিগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব মোল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সাতঘরিয়া স্কুল মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।হাবিবুর রহমান হাবিব মোল্লা সাতঘরিয়া ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল খালেক মোল্লার বড় ছেলে।বৈঠকে সভাপতিত্ব করেন ইউনুস ব্যাপারি। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদ মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী মো:শাহিন এবং উপস্থাপনা করেন মো:টুটুল।

এতে বক্তব্য দেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা।এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাতঘরিয়া গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।বৈঠকে মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব মোল্লা বলেন,তাঁর বাবা আব্দুল খালেক মোল্লা সাতঘরিয়া গ্রামের একজন সাবেক সফল মেম্বার ছিলেন।বাবার আদর্শ অনুসরণ করে তিনি এলাকাবাসীর সেবা করতে চান।তিনি আরও বলেন,আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারলে আমিও আমার বাবার মতো সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনাদের সুখে-দুঃখে সঙ্গী হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।উঠান বৈঠকে উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রার্থিতা নিয়ে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।স্থানীয় পর্যায়ে এ ধরনের উঠান বৈঠক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

Print News Photo Card
ad728
Comment Box

Share The News..

More news like this..