Logo
প্রিন্টের তারিখ: 08 November 2026 | প্রকাশের তারিখ: Nov 8, 2026

সংবাদ শিরোনাম : টানা তিন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫, দুর্গাপুরের নাঈমুর রহমান জয়ের অনন্য কৃতিত্ব

টানা তিন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫, দুর্গাপুরের নাঈমুর রহমান জয়ের অনন্য কৃতিত্ব

দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি। 

মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ টানা তিনটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নাঈমুর রহমান জয়।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। এর আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করে নিজের মেধা ও ধারাবাহিক সাফল্যের প্রমাণ দিয়েছে নাঈমুর রহমান জয়।

নাঈমুর রহমান জয় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মো. বাবুল মিয়া একজন ইউনিয়ন পরিষদের সচিব এবং মা মোছা. নাছিমা খাতুন। বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের অধ্যবসায় তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

টানা তিনটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের এই কৃতিত্বে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তার এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সুসং সরকারি মহাবিদ্যালয় ছাত্রদল নেতা মো. রুবেল হোসাইন বলেন, “নাঈমুর রহমান জয়ের এই অসাধারণ অর্জন আমাদের সুসং সরকারি মহাবিদ্যালয় তথা দুর্গাপুরের জন্য গর্বের বিষয়। টানা তিনটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের অনন্য স্বাক্ষর। আমি আশা করি, তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও সাফল্য অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে—এমন প্রত্যাশা পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।
strong>© সকল কিছুর স্বত্বাধিকারঃ NBD BANGLA NEWS
সকল কারিগরি সহায়তায়ঃ BD IT SUPPORT
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF