Todays Date : | Bengali
ad728

সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন

Reporter information : News2
  • News Release Date : Nov 8, 2026
  • How Many People See: 101
Images Caption : সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক: আকাশ কুমার মহন্ত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও প্রবীণদের মাঝে বস্ত্র উপহার

সাতক্ষীরা, ১১ অক্টোবর ২০২৬: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা জেলায় অসহায় ও প্রবীণ মা-বাবাদের মাঝে বস্ত্র উপহার দিয়েছে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ। আজ (১১ অক্টোবর) বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে এবং বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, সাতক্ষীরা জেলা শাখার মাধ্যমে এ বস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের চলমান ২১তম মানবিক কার্যক্রমের তৃতীয় দফার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানো। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের সভাপতি ক্লিনটন সরকার (বিপ্লব) বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই বস্ত্র উপহার কর্মসূচি আমাদের ক্ষুদ্র মানবিক প্রয়াস মাত্র। আমরা প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধ সবসময় অটুট থাকে। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী সকল সহযোদ্ধার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

সংগঠনটির নির্বাহী সভাপতি প্রণব চন্দ্র ভৌমিক বলেন, “মানবতার সেবায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটানো, ভালোবাসা ভাগ করে নেওয়া এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়।”

সাধারণ সম্পাদক অন্তর চন্দ্র দাস বলেন, “আমাদের প্রত্যাশা, এই বস্ত্র উপহার অসহায় ও প্রবীণ মানুষদের মুখে কিছুটা আনন্দ এনে দেবে। আমরা বিশ্বাস করি, উৎসবের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়াই। এই উদ্যোগের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক দীপক দত্ত (দিপু) বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, মানবতা, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। একটি নতুন বস্ত্র কারও কাছে সাধারণ উপহার হলেও একজন অসহায় মানুষের কাছে তা উৎসবের আনন্দ, সম্মান ও ভালোবাসার প্রতীক হতে পারে। এই কর্মসূচির মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

অন্যদিকে, বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক তরুণ চন্দ্র দাস বলেন, “বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের সঙ্গে এটি আমাদের প্রথম যৌথ কার্যক্রম এবং বস্ত্র বিতরণ কর্মসূচিও আমাদের প্রথম উদ্যোগ। এই মানবিক কর্মসূচিতে অংশীদার করার জন্য আমরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞ। সবাই আমাদের নবনির্বাচিত কমিটির জন্য আশীর্বাদ করবেন, যেন ভবিষ্যতেও আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি।”

উল্লেখ্য, বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে মানবিক সহায়তা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয়েছে। আয়োজকরা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

মানবতার সেবায় এগিয়ে চলুক বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ।

Print News Photo Card
ad728
Comment Box

Share The News..

More news like this..