Todays Date : | Bengali
ad728

উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত,

Reporter information : News2
  • News Release Date : Nov 8, 2026
  • How Many People See: 89
Images Caption : উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত,


উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

"শিশুর বিয়ে আর নয়
কন্যা করবে বিশ্বজয়"

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (১২ অক্টোবর) সোমবার  উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে
উখিয়া উপজেলা কনফারেন্স রুমে সকাল
১০ ঘটিকার সময়  জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়। 
 শোভাযাত্রায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং উখিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রীরা অংশগ্রহণ করে। 
পরে উখিয়া উপজেলা কনফারেন্স রুমে উখিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, হাবীবা জাহানের 
উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার, 
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন,উখিয়া উপজেলা বিএনপি সভাপতি,সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন, ইমানুর রহমান,  এন,জি,ও কর্মকর্তা, সিরাজুল কবির বুলবুল, আহবায়ক, উখিয়া সদর প্রেস ক্লাব, জান্নাতুল ফেরদৌস, মানবাধিকার নেত্রী, উখিয়া। আলোচনা সভা শেষে, কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতকার্য শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার।

Print News Photo Card
ad728
Comment Box

Share The News..

More news like this..