Todays Date : | Bengali
ad728

দুর্গাপুর সীমান্তে ১২ ভারতীয় গরুসহ দুই চোরাকারবারি আটক

Reporter information : News2
  • News Release Date : Nov 8, 2026
  • How Many People See: 29
Images Caption : দুর্গাপুর সীমান্তে ১২ ভারতীয় গরুসহ দুই চোরাকারবারি আটক


নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে আনার সময় ১২টি ভারতীয় বলদ গরুসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ জানতে পারে, উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর সীমান্ত এলাকা দিয়ে একদল চোরাকারবারি অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

পরে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ভরতপুর এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় বলদ গরুসহ দুই চোরাকারবারিকে হাতেনাতে আটক করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায় আটককৃত ১২টি গরুর অনুমানিক বাজার মূল্য ছয় থেকে সাত লক্ষ টাকা হবে। উদ্ধার করা গরুগুলো জব্দ করে আলামত হিসেবে থানায় নিয়ে আসা হয় আটক ব্যক্তির রাহলেন কলমাকান্দার জিগাতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান ( ৪০) এবং মৃত আবুল কাশেমের ছেলে মোঃ রুবেল (২৫)


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Print News Photo Card
ad728
Comment Box

Share The News..

More news like this..