Todays Date : | Bengali
ad728

ধোবাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের ঋণের চেক বিতরণ ও ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter information : News2
  • News Release Date : Nov 8, 2026
  • How Many People See: 76
Images Caption : ধোবাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের ঋণের চেক বিতরণ ও ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি:-

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সালমান ওমর রুবেল।বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী ইমাম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল প্রমূখ। আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।পরে ঘোষগাঁও ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

Print News Photo Card
ad728
Comment Box

Share The News..

More news like this..