কক্সবাজার জেলা প্রতিনিধি
উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(৫ অক্টোবর)সোমবার সকাল দশটায় উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদমান জামী চৌধুরীসহ কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সকল সদস্যবৃন্দ।
সভায় উখিয়ার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার, উখিয়া থানা তদন্ত কর্মকর্তা, কামাল উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, তারুণ্যের আইডল,সাদমান জামী চৌধুরী। আলোচনা পূর্বে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
Print News
Photo Card
More news like this..