আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্গাপুরে জনমানুষের আস্থার নাম আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার দাবি ‎ আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আইসিডিডিআর,বি’র দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত, রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মুফতী নাসরুল্লাহ বদরের শাহাদাত সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন বাবার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই মেম্বার প্রার্থী হাবিব মোল্লা হার্টে দুটি ছিদ্র ১১ বছরের মনিরার, চিকিৎসায় সহায়তা চান পরিবার আল-আজহার থেকে এমফিল, নতুন মাইলফলক দুর্গাপুরের মুনিরার উখিয়ায় নব গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর নিকট বৈষম্য দূরীকরণের দাবি শিক্ষক সমাজের রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ
ad728

দুর্গাপুরে জন্ম থেকেই হার্টে ছিদ্র, ১৩ বছরের জুয়েলের জীবন থমকে আছে চিকিৎসার অভাবে

প্রতিবেদকের তথ্য : News2
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026
  • সংবাদটি দেখেছেন: 116
ছবির ক্যাপশন : এনবিডি বাংলা নিউজ


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
জন্মের পর থেকেই হার্টে একটি ছিদ্র নিয়ে বেড়ে উঠছে ১৩ বছরের শিশু জুয়েল মিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার শ্বাসকষ্টও। সামান্য হাঁটাচলাতেই কষ্ট, সারাক্ষণই যেন বুকের ভেতর অদৃশ্য এক চাপ। দরকার উন্নত চিকিৎসা,কিন্তু দিনমজুর বাবার সামর্থ্য যে তত দূর পৌঁছায় না।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া। তার বাবা নজরুল ইসলাম দিনমজুর। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। দুই সন্তানকে নিয়ে নানার বাড়ির একটি ছোট কুঁড়েঘরে কোনো রকমে দিন কাটছে তাদের। অভাবের সংসারে সন্তানের চিকিৎসার ব্যয় যেন পরিবারের কাছে পাহাড়সম বোঝা হয়ে দাঁড়িয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ওই পরিবারে খোঁজ নিয়ে শিশুটির গুরুতর চিকিৎসা দরকার বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, জুয়েলের জন্ম থেকেই হৃদ্‌যন্ত্রে ছিদ্র রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চিকিৎসা চালিয়ে আসছেন তারা। গ্রামের বিভিন্ন বাজারে গিয়ে মানুষের কাছ থেকে সাহায্য ও আর্থিক সহযোগিতা সংগ্রহ করে কয়েক দফা চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। 
সর্বশেষ ময়মনসিংহে চিকিৎসকের কাছে নেওয়া হলেও প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
জুয়েলের বাবা নজরুল ইসলাম বলেন, “আমি দিনমজুরের কাজ করি। আমার স্ত্রীও মানুষের বাড়িতে কাজ করে। যা আয় হয়, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। ছেলের চিকিৎসার জন্য অনেকের কাছে হাত পেতেছি। এখন আর কীভাবে চিকিৎসা করাব, বুঝতে পারছি না।”
সম্প্রতি জুয়েলের চিকিৎসায় সহযোগিতা চেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের কাছে আবেদন করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের পাশাপাশি স্থানীয়রাও অসহায় শিশুটির চিকিৎসায় দ্রুত সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় প্রতিবেশীরা জানান, একটি দরিদ্র পরিবারের সামর্থ্যের অভাবে যেন জুয়েলের চিকিৎসা থেমে না যায়। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পেলে ১৩ বছরের এই শিশুটি স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এমন আশায় বুক বেঁধে আছেন তার বাবা-মা ও স্বজনেরা।
এখন জুয়েলের পরিবারের একটাই আকুতি—অর্থের অভাবে যেন একটি শিশুর হার্টের চিকিৎসা থেমে না যায়। মানুষের সহায়তা ও মানবিক উদ্যোগে ফিরে আসুক জুয়েলের স্বাভাবিক জীবনের স্বপ্ন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728