আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্গাপুরে জনমানুষের আস্থার নাম আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার দাবি ‎ আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আইসিডিডিআর,বি’র দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত, রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মুফতী নাসরুল্লাহ বদরের শাহাদাত সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন বাবার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই মেম্বার প্রার্থী হাবিব মোল্লা হার্টে দুটি ছিদ্র ১১ বছরের মনিরার, চিকিৎসায় সহায়তা চান পরিবার আল-আজহার থেকে এমফিল, নতুন মাইলফলক দুর্গাপুরের মুনিরার উখিয়ায় নব গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর নিকট বৈষম্য দূরীকরণের দাবি শিক্ষক সমাজের রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ
ad728

বিশ্ব হার্ট দিবসে পটুয়াখালীর সিসিইউ ভবনেও তালা, ১৬ বছরেও চালু হয়নি হৃদরোগের চিকিৎসা

প্রতিবেদকের তথ্য : News2
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026
  • সংবাদটি দেখেছেন: 126
ছবির ক্যাপশন : বিশ্ব হার্ট দিবসে পটুয়াখালীর সিসিইউ ভবনেও তালা, ১৬ বছরেও চালু হয়নি হৃদরোগের চিকিৎসা

বিশ্ব হার্ট দিবসে পটুয়াখালীর সিসিইউ ভবনেও তালা, ১৬ বছরেও চালু হয়নি হৃদরোগের চিকিৎসা

বিশ্ব হার্ট দিবসে হৃদরোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে যখন দেশ-বিদেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে, তখন পটুয়াখালীতে হৃদরোগীদের জন্য নির্মিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ১৬ বছরেও চালু হয়নি। সিসিইউর জন্য নির্মিত ভবনটি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে হৃদরোগে আক্রান্ত রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে হৃদরোগের চিকিৎসা চালুর লক্ষ্যে ২০১০ সালে জরুরি বিভাগের সামনে তিনতলা একটি ভবন নির্মাণ করা হয়। ভবনটি সিসিইউ ভবন হিসেবে পরিচিত। তবে ২০১৪ সালে এটি পটুয়াখালী মেডিকেল কলেজের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার শুরু হয়।

পরবর্তীতে ২০২৫ সালে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ভবনে চলে গেলেও সিসিইউ ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। বরং ভবনটি ছাত্রী হোস্টেল হিসেবে ব্যবহার শুরু করা হয়। এতে হৃদরোগের চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্র আরও জানায়, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন রোগী হৃদ্‌যন্ত্রজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। কিন্তু পূর্ণাঙ্গ সিসিইউ না থাকায় মেডিসিন বিভাগের একটি অংশে মাত্র পাঁচটি শয্যায় সীমিত পরিসরে হৃদরোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর রোগীদের অনেক সময় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠাতে হচ্ছে।

এদিকে ২৫০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চাপ রয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে বারান্দা কিংবা মেঝেতেও অবস্থান করতে হচ্ছে। এতে হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, সিসিইউ ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে দ্রুত সেখানে সিসিইউ ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জিয়াউল করিমও দ্রুত সময়ের মধ্যে সিসিইউ ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতেও হাসপাতালের সিসিইউ ইউনিট চালুর কথা বলেছিলেন।

বিশ্ব হার্ট দিবসে পটুয়াখালীর হৃদরোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সিসিইউ ভবনটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুত এই চিকিৎসাসেবা চালু হবে এবং জেলার মানুষ নিজ এলাকাতেই জরুরি হৃদরোগের চিকিৎসা পাবেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728