আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্গাপুরে জনমানুষের আস্থার নাম আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার দাবি ‎ আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আইসিডিডিআর,বি’র দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত, রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মুফতী নাসরুল্লাহ বদরের শাহাদাত সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন বাবার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই মেম্বার প্রার্থী হাবিব মোল্লা হার্টে দুটি ছিদ্র ১১ বছরের মনিরার, চিকিৎসায় সহায়তা চান পরিবার আল-আজহার থেকে এমফিল, নতুন মাইলফলক দুর্গাপুরের মুনিরার উখিয়ায় নব গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর নিকট বৈষম্য দূরীকরণের দাবি শিক্ষক সমাজের রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ
ad728

ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার দাবি ‎

প্রতিবেদকের তথ্য : News2
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026
  • সংবাদটি দেখেছেন: 106
ছবির ক্যাপশন : ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার দাবি ‎


‎
ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি:-

‎নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ময়মনসিংহের ধোবাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রোববার (১৮ অক্টোবর) ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরে ধোবাউড়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
‎
‎এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংবাদিক কবির উদ্দিন, শামসুল হক মৃধা, আজহারুল ইসলাম।
‎
‎মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
‎বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728