আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্গাপুরে জনমানুষের আস্থার নাম আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার দাবি ‎ আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আইসিডিডিআর,বি’র দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত, রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মুফতী নাসরুল্লাহ বদরের শাহাদাত সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন বাবার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই মেম্বার প্রার্থী হাবিব মোল্লা হার্টে দুটি ছিদ্র ১১ বছরের মনিরার, চিকিৎসায় সহায়তা চান পরিবার আল-আজহার থেকে এমফিল, নতুন মাইলফলক দুর্গাপুরের মুনিরার উখিয়ায় নব গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর নিকট বৈষম্য দূরীকরণের দাবি শিক্ষক সমাজের রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ
ad728

আশুলিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক সোহেল রানার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা

প্রতিবেদকের তথ্য : News2
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026
  • সংবাদটি দেখেছেন: 81
ছবির ক্যাপশন : আশুলিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক সোহেল রানার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা



ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়ালসড়কের নিচে এক নারীকে মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সোহেল রানা।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবাদিক সোহেল রানা জানান, এক নারীকে কয়েকজন শ্রমিক মারধর করছিলেন। এ সময় ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে ৮ থেকে ১০ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, “আমি কোনো অপরাধ করিনি। সাংবাদিক হিসেবে ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়েছিলাম। অথচ আমার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এ বিষয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও সচেতন মহল।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728