আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্গাপুরে জনমানুষের আস্থার নাম আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার দাবি ‎ আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আইসিডিডিআর,বি’র দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত, রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মুফতী নাসরুল্লাহ বদরের শাহাদাত সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন বাবার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই মেম্বার প্রার্থী হাবিব মোল্লা হার্টে দুটি ছিদ্র ১১ বছরের মনিরার, চিকিৎসায় সহায়তা চান পরিবার আল-আজহার থেকে এমফিল, নতুন মাইলফলক দুর্গাপুরের মুনিরার উখিয়ায় নব গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর নিকট বৈষম্য দূরীকরণের দাবি শিক্ষক সমাজের রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ
ad728

ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর নিকট বৈষম্য দূরীকরণের দাবি শিক্ষক সমাজের

প্রতিবেদকের তথ্য : News2
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2026
  • সংবাদটি দেখেছেন: 134
ছবির ক্যাপশন : ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর নিকট বৈষম্য দূরীকরণের দাবি শিক্ষক সমাজের


ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধি:-

ময়মনসিংহের ধোবাউড়ায় শিক্ষকদের পাশে দাড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সহকারী শিক্ষক আজহারুল ইসলাম সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন,সরকারী ট্যাকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ আনিছুর রহমান ভূইয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন সরকার মাসুদ, ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।

বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বক্তারা সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যকার বিভিন্ন বৈষম্য দূরীকরণের কথা তুলে ধরেন, যেমন চিকিৎসা ভাতা পাঁচশত টাকা যার দ্বারা একজন ডাক্তারের ভিজিটের টাকা হয়না, শিক্ষা ভাতা নেই অথচ আমরা শিক্ষক, আমাদেরও বাচ্চা আছে, তাদেরকেও পড়াশোনা করাতে হবে বলে শিক্ষা বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই বৈষম্য দূরীকরণের জোর দাবি জানিয়ে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হলে তারা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে জাতি গঠনের দায়িত্ব পালন করতে পারবেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728